![]()
ভোলা: চরফ্যাসনের নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় মুকবুলআহম্মেদ কালু( ৮৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে চরফ্যাসন থানা পুলিশ চরফ্যাসন পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডস্থ ফরেষ্ট অফিসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন। নিহত মুকবুল আহম্মেদ কালু পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মৃত সৈয়দ আহম্মেদের ছেলে। সে একজন মানুষিক প্রতিবন্ধী বলে সুত্রে থেকে জানাগেছে।
নিহতের ছেলে মিজান জানান, তার বাবা মুকবুল আহম্মেদ শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। প্রতিবেশী ও স্বজনদের বাড়িতে অনেক খোজখর নিয়ে তার কোন সন্ধান মেলেনি। রোববার সকালে ফরেষ্ট অফিস সংলগ্ন মানুষের কাছ থেকে তিনি খবর পান পুকুরে একটি মরদেহ ভাসছে। এমন খবররে ভিত্তিতে তিনি ছুটে এসে দেখে পুকুরে পানিতে ভাসছে তার বাবার মরদেহ। পরে স্থানীয়রা
চরফ্যাসন থানা পুলিশকে খবর দিলে পুলিশ পুকুর থেকে বাবার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
চরফ্যাসন থানার ওসি মুহাম্মদ আল ফরিদ ভুইয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২৫:৪০ ১৯ বার পঠিত | ● উদ্ধার ● চরফ্যাসন ● মরদেহ