ঢাকা    বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী ১১ দলের গণসমাবেশ সরকারের মতো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না: জামায়াত আমির ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা: আইনমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে সুজানগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা সুজানগর মহিলা কলেজের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা পীরগঞ্জে খাল খননের অব্যায়িত সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত পীরগঞ্জে টাঙ্গন নদীর ভাঙ্গন রক্ষা কাজ উদ্বোধন পটুয়াখালীতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬


উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি

কুড়িগ্রাম: পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অরণ্য ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বামনাছড়া ইসলামিক গ্রাম রক্ষক সমিতি, তবকপুর।

শনিবার (২০ জুন) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। “একটি গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তালের গাছের পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতার ওপর।

আয়োজকরা জানান, তালের গাছ দীর্ঘজীবী ও পরিবেশবান্ধব বৃক্ষ। এটি বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত, মাটির ক্ষয়রোধে ভূমিকা রাখে, বিভিন্ন পাখির আবাস তৈরি করে এবং গ্রামীণ জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক। পাশাপাশি তাল ফল, পাতা ও কাঠ গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখে। বর্তমানে জলবায়ু পরিবর্তন ও বৃক্ষহ্রাসের প্রেক্ষাপটে তালের গাছ রোপণকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মতলেবুর রহমান মঞ্জু এবং তবকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুজ্জামান সরকার এবং সঞ্চালনা করেন অরণ্যের উপদেষ্টা নুর আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অরণ্য উলিপুর উপজেলা কমিটির সভাপতি নুরুন্নবী আজাদ, শামসুল আলম সবুজ, তবকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রাজাসহ সংগঠনের কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও বৃহৎ পরিসরে তালের চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে এলাকায় সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩১:১১   ৭৮ বার পঠিত  |            







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে খাল খননের অব্যায়িত সাড়ে ১২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত
পীরগঞ্জে টাঙ্গন নদীর ভাঙ্গন রক্ষা কাজ উদ্বোধন
ডিমলায় অফিস সময়ে গভীর ঘুমে কর্মচারী
১২০ বছর উদযাপন উপলক্ষে পীরগঞ্জ পাইলট স্কুলে সুধি সমাবেশ
পীরগঞ্জে বজ্রপাতে ২ নারীসহ নিহত ৩, আহত ২



আর্কাইভ