ঢাকা    রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প ব্রাইটনের মাঠে ৩–০ গোলে হারল আর্সেনাল এলজিইডির সভায় অনুপস্থিতি নিয়ে কর্মকর্তাদের তিরস্কার প্রতিমন্ত্রী শাহে আলমের বগুড়ায় শফিকুর রহমানের অভিযোগ, ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত একদল চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় জমি দখলকে কেন্দ্র করে ঘর ভাঙচুরের অভিযোগ

আলফাডাঙ্গায় জমি দখলকে কেন্দ্র করে ঘর ভাঙচুরের অভিযোগ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬


আলফাডাঙ্গায় জমি দখলকে কেন্দ্র করে ঘর ভাঙচুরের অভিযোগ

ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘর ভাঙচুর, জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ইমদাদ আলী খান শনিবার রাতে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা মো. ইমদাদ আলী খান দীর্ঘদিন ধরে একটি সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। জমি নিয়ে বিরোধের জেরে গত শনিবার (২০ মে) প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেখানে থাকা তিনটি চারচালা ও দুটি দোচালা ঘর ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও দাবি করা হয়, ভাঙচুরে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ইমদাদ আলী খান ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে অভিযুক্তরা ওই জমিতে নতুন করে ঘর নির্মাণ করে স্থায়ীভাবে দখল নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মো. লাভলু খান বলেন, “জায়গাটি আমাদের মালিকানাধীন। তারা সেখানে ঘর নির্মাণ করে বসবাস করছিল। দীর্ঘদিন ধরে জায়গা ছেড়ে দেওয়ার কথা বললেও তারা সরেনি। আমাদের প্রয়োজন হওয়ায় জায়গা বুঝে নিয়েছি।”

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৪৮   ৭৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন
মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার
আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত



আর্কাইভ