ঢাকা    রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম শির যুক্তরাষ্ট্র সফরে বিমানবন্দরে বিরল অভ্যর্থনা দেবেন ট্রাম্প ব্রাইটনের মাঠে ৩–০ গোলে হারল আর্সেনাল এলজিইডির সভায় অনুপস্থিতি নিয়ে কর্মকর্তাদের তিরস্কার প্রতিমন্ত্রী শাহে আলমের বগুড়ায় শফিকুর রহমানের অভিযোগ, ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত একদল চাটমোহরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর দোহারের সাবেক ছাত্রনেতাদের নিয়ে অরাজনৈতিক ‘দোহার ফোরাম’ গঠন কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জুন ২০২৬


কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

পিরোজপুর: কাউখালীতে কিশোরীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়মুখী জীবন গঠনের লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) বেলা এগারোটায় উপজেলার সতেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়িত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর ২য় পর্যায়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সতেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন হাওলাদার। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম।
বক্তারা কিশোরীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়। তাই কিশোরীদের সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করার আহ্বান জানান তারা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, শিক্ষা, আত্মকর্মসংস্থান, সঞ্চয় কার্যক্রম এবং সামাজিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৮   ৮০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন
দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫



আর্কাইভ