ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে মাদকের বিস্তার রোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা

পিরোজপুরে মাদকের বিস্তার রোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬


পিরোজপুরে মাদকের বিস্তার রোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা

পিরোজপুর: মাদকের বিস্তার রোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে ও জেলা পরিষদের পার্টনারশিপে সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম অধ্যক্ষ সরকারি সোহরাওয়ার্দী কলেজ, অধ্যাপক পান্না লাল রায়, অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা , জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, দি চেম্বার অব কমার্স এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ।

‎সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজ, পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এসময় তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:২৯   ৭৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন
দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন
পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫



আর্কাইভ