ঢাকা    মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথির দলের কিশোরীদের সমাপনী অনুষ্ঠান

কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথির দলের কিশোরীদের সমাপনী অনুষ্ঠান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথির দলের কিশোরীদের সমাপনী অনুষ্ঠান

পিরোজপুর: কাউখালীতে উপজেলার সদর ইউনিয়নের বাশরী গ্রামের স্বপ্ন সারথী দলের কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান সোমবার (২২ জুন) বিকালে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে কিশোরীদের মাঝে ৩৬ মাসে ৩০ টি লাইফ স্কিল প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করা হয়। প্রশিক্ষণে ১৩ থেকে ১৭ বছর বয়সী ২৫ জন কিশোরীর সহ প্রত্যেকের অভিভাবকদের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রশিক্ষণে কিশোরীরা নিজেদের স্বপ্ন পূরণ করা, নিজেরা সাবলম্বী হওয়া, নিজের অধিকার সম্পর্কে সচেতন সহ কিভাবে বাল্যবিয়ে রোধ করা যায় সে বিষয়ে ৩০ টি সেশনের মধ্য দিয়ে জানতে পারে। অনুষ্ঠানে কিশোরী রত্না আক্তার ও কলি আক্তার তাদের অনুভূতি প্রকাশ করে এবং এই প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনাা অঞ্চলের ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, বরিশাল ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোঃ জাহিদুল ইসলাম, পিরোজপুরের ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার , কাউখালী উপজেলা প্রানী সম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ অফিসার শিশির কুমার রায়, কাউখালী ব্রাকের অফিসার (সেলপ) মিঠুন দত্ত সহ কমিউনিটি অরগানাইজার নিপারানী মন্ডল। অনুষ্ঠান শেষে ২১ জন দরিদ্র কিশোরীর মাঝে ২০ টি হাঁসের বাচ্চা সহ নগদ ২ হাজার ৯৬০ টাকা প্রদান করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৫৬:২৪   ৫ বার পঠিত  |