ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পদ্মায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, অভিযানে পালালেন জড়িতরা • কাউখালীতে নারীর ক্ষমতায়নে ৩০ জনকে দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ • চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার উদ্ধার, ডিলারকে জরিমানা • মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ভেড়ামারায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা • কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের • সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন • নবাবগঞ্জে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কারের কাজ শুরু • বাউফলের মৃৎশিল্পে কর্মসংস্থান পাঁচ হাজার মানুষের, রপ্তানি ২৪ দেশে • ২১ জেলায় নাশকতা ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু • শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে পূবালী ব্যাংক পিএলসির সি আর এম বুথের উদ্বোধন

উলিপুরে পূবালী ব্যাংক পিএলসির সি আর এম বুথের উদ্বোধন


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


 উলিপুরে পূবালী ব্যাংক পিএলসির সি আর এম বুথের উদ্বোধন

কুড়িগ্রাম: লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এস্লোগান কে ধারণ করে , ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরো গতিশীল, জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কুড়িগ্রামের উলিপুরে র‌্যালি,সিআরএম বুথ উদ্বোধন ও ক্যাশলেস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পূবালী ব্যাংক পিএলসি উলিপুর শাখার আয়োজনে, কেরামতুল্ল্যাহ সুপার মার্কেটে ক্যাশলেস বিষয়ক মতবিনিময় সভা এবং উলিপুর থানা মোড়ে সি আর‌ এম বুথ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ‘র উপ মহাব্যবস্থাপক ও রংপুর অঞ্চলের অঞ্চল প্রধান জনাব মোঃ আলতাব হোসেন, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ, উলিপুর থানার

অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক, সোনালী ব্যাংক উলিপুর শাখার ব্যবস্থাপক আলতাফ হোসেন, পূবালী ব্যাংক জোনাল অফিসার হুমায়ুন কবীর, পূবালী ব্যাংক কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক আলমগীর কবির, উলিপুর শাখা ব্যবস্থাপক আশরাফুল হক

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন ,‘বাংলাদেশ ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার প্রসারে কাজ করে যাচ্ছে। পূবালী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো যখন মাঠপর্যায়ে গিয়ে গ্রাহক ও সাধারণ মানুষকে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের বিষয়ে উদ্বুদ্ধ করে, তখন তা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো শক্তিশালী করে।

তিনি আরো বলেন, ‘ডিজিটাল লেনদেন ব্যবস্থার মাধ্যমে আর্থিক কার্যক্রম যেমন দ্রুত ও সহজ হয়, তেমনি এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।’

উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ বলেন, ‘ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং এটি স্বচ্ছ নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ এ সময় তিনি ক্যাশলেস লেনদেন ব্যবস্থার গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন ,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হামিদুর রহমান টিপু, সাইফুল ইসলাম বাদলসহ আরো অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:০০:৫০   ১৩০ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● রংপুর বিভাগের ৫৪ সাংবাদিক পেলেন ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদান
● ডিমলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন
● ডিমলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
● উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
● উলিপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা



আর্কাইভ