ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে বেপরোয়া অটোরিকশার ভাড়া

রাজশাহীতে বেপরোয়া অটোরিকশার ভাড়া


রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


রাজশাহীতে বেপরোয়া অটোরিকশার ভাড়া

রাজশাহী: নগরীর যাত্রীদের সুযোগ পেলেই জি*ম্মি করে ৩০ টাকার ভাড়া ১২০ টাকাও আদায় করছে অটোরিকশা চালকরা। একটি ঘটনা বলি: বুধবার সন্ধ্যায় বৃষ্টির পরে কোর্ট স্টেশন থেকে তেরোখাদিয়া হয়ে সাহেববাজারের জন্য সিঙ্গেল অটোরিকশা ভাড়া করতে চাইলাম। একজনকে বলতেই তিনি রাজি হলেন। ভাড়া কত, জানতে চাইলে তার সোজা উত্তর, ‘১৬০ টাকা।’

জিজ্ঞেস করলাম, আপনি কি এ্যাম্বুলেনসের ভাড়া চাইলেন? তারর উত্তর বৃষ্টি হয়েছে, স্বাভাবিককে চেয়ে একটু বেশি ভাড়া তো দিতেই হবে।

অথচ একটা সিঙ্গেল অটোরিকশার ভাড়া কোর্ট স্টেশন থেকে তেরোখাদিয়া স্টেডিয়াম ৪০-৫০, স্টেডিয়াম থেকে সাহেব বাজার ৪০-৫০ টাকা। সেই হিসেবে ৮০ থেকে সর্বোচ্চ ১০০ টাকা হওয়ার কথা। কিন্তু ১৬০ টাকা ভাড়া আদায় করেন কিভাবে উনি?
বৃষ্টির মধ্যে, বা পরে, ভোরে বা রাত গভীর হলেই রাজশাহী নগরীর অটোরিকশা চালকরা এভাবেই হয়রানি করছে সাধারণ যাত্রীদের।

রাজশাহী স্টেশনের অটোরিকশা চালকরা সে ক্ষেত্রে আরও বেপরোয়া বেশি। যাত্রী শহরের বাইরে থেকে এসেছেন বুঝতে পারলেই জি*ম্মি করে ৩০ টাকার ভাড়া ১০০-১২০ টাকাও আদায় করছে।

এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসন কখনো নেয় না বলে এরা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:০৩:১৫   ১০৯ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে চালক নিহত
তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর ৭ দফা দাবি
চাটমোহরে ওমর আলীর বিরুদ্ধে ছয় গ্রামের মানুষের বিক্ষোভ-মানববন্ধন
হাটখালী ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে বয়েজ মাস্টার



আর্কাইভ