ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কার সৈকতে ঢেউয়ের সঙ্গে অবকাশে পারশা জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মন্ত্রী-এমপিদের আর্থিক সুবিধা বাড়ালে বিরোধিতা করবে জামায়াত সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি শান্তর ভেদাভেদ ভুলে সহযোগিতা করলে দ্রুত উন্নয়ন সম্ভব: এমপি শান্ত কয়রায় নাশকতার মামলায় তিনজন আটক, আসামি ২০০ জনের বেশি পাইকগাছায় সন্ত্রাসের ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদলের মিছিল-সমাবেশ বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা কয়রার লোকালয়ে অজগর, খাদ্যসংকটে সুন্দরবন নিয়ে শঙ্কা কালীগঞ্জে ধর্ষণ মামলায় এনসিপির নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে নির্মানের ৮ বছরেই ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক

নাজিরপুরে নির্মানের ৮ বছরেই ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬


নাজিরপুরে নির্মানের ৮ বছরেই ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক

পিরোজপুর: নাজিরপুরে মাত্র আট বছরের মাথায় ঐতিহ্যবাহী কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা না নিলে চলতি বর্ষা মৌসুমে পুরো সড়কটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে নাজিরপুর ও বৈঠাকাঠা অঞ্চলের লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা অচল হওয়ার ঝুঁকিতে রয়েছে।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার অধিকাংশ জনগোষ্ঠীর নদী পারাপারের একমাত্র মাধ্যম এই কালিগঙ্গা সেতু। ২০১৮ সালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সেতুর উদ্বোধন করা হলেও, মাত্র ৮ বছরের মাথায় ধসে পড়েছে এর সংযোগ সড়ক।

স্থানীয়দের অভিযোগ নির্মাণকাজের শুরু থেকেই চরম খামখেয়ালি ও নিম্নমানের কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নিয়মানুযায়ী সড়কের অ্যাপ্রোচে পর্যাপ্ত মাটি না দিয়ে, সস্তায় ভিট বালু দিয়ে উঁচু করে কোনোমতে সংযোগ সড়কটি নির্মাণ করা হয়েছিল। যার খেসারত দিতে হচ্ছে এখন সাধারণ মানুষকে। বর্তমান বর্ষার শুরুতেই বালু ধসে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।

নিত্যদিন এই সেতু পার হয়ে যাতায়াত করে ডাব, কলা, নারকেল, সুপারি ও ধান-সবজি বোঝাই শত শত পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী পরিবহন। বিকল্প কোনো সড়ক না থাকায় অতিদ্রুত পদক্ষেপ না নিলে জেলা শহরের সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের।

নাজিরপুর-টু-বৈঠাকাঠা অঞ্চলের লক্ষাধিক মানুষ নাজিরপুর ও পিরোজপুর জেলা শহর, আদালত এবং বিভিন্ন দাপ্তরিক কাজ কর্মের জন্য এই সড়কের ওপরই নির্ভরশীল। অথচ, সড়কের এমন ভয়াবহ ধসে পড়ার পরও সংশ্লিষ্ট এলজিইডি বিভাগের কোনো হেলদোল নেই। এ ব্যাপারে নাজিরপুর এলজিইডি কার্যালয়ে যোগাযোগ করা হলে, তারা ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি।

বিদ্যুৎ ও সড়ক বিভাগের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র সমালোচনা করেছেন এলাকাবাসী।

কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার এবং সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আগেই, এই জনগুরুত্বপূর্ণ সড়কের অ্যাপ্রোচ পুনর্নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পিরোজপুরবাসী।

এ ব্যাপারে পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী বলেন, আমি ইতিমধ্যেই এক্সইএন (এলজিইডি) ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি)’র সাথে কথা বলেছি এবং দ্রুততম সময়ের মধ্যে রাস্তা সংস্কারের জন্য নির্দেশনা দিয়েছি। এই মুহুর্তে চাহিদামাফিক বরাদ্দ না থাকায় জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত জায়াগার সংস্কার করা হবে। এবং ইনশাআল্লাহ বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে অতিদ্রুত ভেঙ্গে পাড়া রাস্তা কার্পেটিং করাসহ অন্যান্য সকল কাজ সম্পন্ন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৫৪:০৮   ৭০ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বাউফলে দুটি গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা
কাঁঠালিয়ায় এক সড়ক বন্ধ, অন্যটি বেহাল, চরম দুর্ভোগে মানুষ
কাউখালীতে নজরুল বর্ষের উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় ৪০০ শিক্ষার্থী
ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে ৫ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ
রাঙ্গাবালীতে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, উদ্ধার ৯ মাঝিমাল্লা



আর্কাইভ