ঢাকা    বুধবার, ২৪ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় গাঁজাগাছসহ আটক ১

কাঁঠালিয়ায় গাঁজাগাছসহ আটক ১


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬


কাঁঠালিয়ায় গাঁজাগাছসহ আটক ১
ঝালকাঠি: কাঁঠালিয়ায় গাঁজাগাছসহ হৃদয় নকীব নামে এক মাদকসেবনকারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের নকীব বাড়ী থেকে এ গাছ উদ্ধার ও হৃদয় নকীবকে আটক করা হয়।
আজ বুধবার (২৪ জুন) মাদক নিয়ন্ত্রণ মামলায় তাকে কোর্টে চালান করা হয়েছে। আটককৃত হৃদয় নকিব (২৬) উপজেলার জাঙ্গালিয়া গ্রামের জালাল নকীবের ছেলে।
মঙ্গলবার বিকেলে থানার এসআই প্রকাশ চন্দ্র গুহের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিভিত্তে অভিযান চালিয়ে হৃদয় নকিবের চাষকৃত গাঁজাগাছসহ তাকে আটক করা হয়।
থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে কোর্টে চালান করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:০৪   ৭ বার পঠিত  |