ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে প্রবাসীর জায়গা বেদখলের অভিযোগ

ভূঞাপুরে প্রবাসীর জায়গা বেদখলের অভিযোগ


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬


 ভূঞাপুরে প্রবাসীর জায়গা বেদখলের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর শহরে প্রবাসী জায়গা বেদখলের অভিযোগ উঠেছে। পৌরসভার বীরহাটি এলাকায় প্রবাসী সাদিকুন্নাহার তার জায়গা বাড়ি নির্মাণ করতে গেলে বাঁধা দিয়ে তার জমি বেদখল করে বাঁশের বেড়া লাগিয়ে দিয়েছে প্রতিবেশি কয়েকজন। এই ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী প্রবাসির আত্মীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, আমেরিকা প্রবাসি সাদিকুন্নাহারের ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করছিলেন। পরে গত ২০ জুন প্রতিবেশি ফসলান্দি গ্রামের জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, আব্দুল খালিদসহ কয়েকজন নিজেদের জমি দাবী করে পাঁকা বাউন্ডারী ওয়াল ভেঙে বাঁশের বেড়া দেয়। এরআগে সাদিকুন্নাহার গত ২০১১ সালে ৫শতাংশ জমি কিনে সীমানা প্রাচীর নির্মাণ করেছিলেন। পরে প্রবাসির অনুপস্থিতিতে তার ভাই শিক্ষক কামরুজ্জামান সেখানে বাড়ি নির্মাণের কাজ করছিলেন।

এঘটনায় শিক্ষক কামরুজ্জামান বাদী হয়ে ভূঞাপুর থানায় জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, আব্দুল খালিদসহ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন।

শিক্ষক কামরুজ্জামান বলেন, কাজ বন্ধ করে বাউন্ডারী ওয়াল ভেঙে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছে। সেখানে কাজ শুরু করলে মেরে ফেলার হুমকী দিচ্ছে তারা।

অভিযুক্ত খালিদ বলেন, জায়গাটা তারা ভুলভাবে কিনে নিয়েছে ওই প্রবাসি। পাঁচ দাগ মিলে ৫শতাংশ জায়গা কিনেছে সে। তার একদাগ আমাদের জমির কিছু জায়গা রয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, জায়গা দখল নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। দুইপক্ষকেই কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৯:১২   ২০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী
● ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান
● সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
● নৈরাজ্য-সন্ত্রাস ঠেকাতে জনগণ প্রস্তুত: সাংসদ নজরুল ইসলাম আজাদ
● ডেঙ্গু নিয়ন্ত্রণে কালীগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান



আর্কাইভ