ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা বিতরন

আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা বিতরন


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬


 আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা  বিতরন

বরগুনা: আমতলীতে কৃষি পুনর্বান কর্মসূচীর আওতায় চলতি বছর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ৬শ’ ৭০টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা এবং ৩০ হাজার কেজি জৈব ও রাসায়নিক সার ও ১৫শ’ পরিবারের মাঝে সবজি বীজ ও গাছের সুরক্ষা খুটি বিতরন করা হয়। বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের হাতে গাছের চারা ও সার তুলে দেন ভারপ্রাপ্ত ইউএনও।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল এর সভাপত্বি অনুষ্ঠিত গাছের চারা ও সার বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জালাল উদ্দিন ফকির, আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রোকৌশলী মো. ইদ্রস আলী, বনকর্মকর্তা মো. মনিরুল হক, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদেও সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদেররর সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল জানান, ২০২৫-২৬ অর্ত বছরের কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় আমতলী উপজেলার ৬ হাজার ৬শ’ ৭০ জন কৃষকের মধ্যে নারিকেল, আম, জাম, লেবু, শরিফা, কাঠাল, অর্জুন, মেগিনি, রেন্টিসহ বিভিন্ন ধরনের ওষধি গাছের চারা, গাছ রক্ষার সুরক্ষা খুটি, ১৫শ’ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ ও ৩০ হাজার কেজি জৈব ও রাসায়নিক সার বিতরন করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৩:১৮   ১০৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা
● ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ
● পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ
● ছোনাউটা শ্রী গুরু আশ্রমের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
● কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ



আর্কাইভ