ঢাকা    শনিবার, ২৭ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬


লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ভোলা: লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তারা হলেন লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডের শেখের দোকান এলাকার মৃত আজাহার উদ্দিন এর ছেলে মো. মাসুদ (৩৫) এবং একই এলাকার মো. সেলিমের ছেলে মো. আনোয়ার (২৮)।

লালমোহন কোস্ট গার্ড আউট পোস্ট শুক্রবার (২৬ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন লাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও অটোরিকশাসহ তাদেরকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা, অটোরিকশা ও আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত প্রেস রিলিজ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান চলমান থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২২:০০   ৬ বার পঠিত  |