ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৪৭৯১৭ জন শিশু পাবে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল

লালমোহনে ৪৭৯১৭ জন শিশু পাবে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬


লালমোহনে ৪৭৯১৭ জন শিশু পাবে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল

ভোলা: লালমোহনে এ বছর ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামীকাল রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য়ন্ত লালমোহন উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে এ উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ হাওলাদার।

সভায় জানানো হয় আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য়ন্ত লালমোহন উপজেলার ৯টি ইউনিয়নে ২১৬টি কেন্দ্রে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর লালমোহন উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪৬৭১ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩৭২৪৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে ইতোমধ্যে উপজেলার সবকটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:১৮:৩২   ৮১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ