ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
![]()
পাবনা: বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা শাখার সাবেক সহ-সভাপতি, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাজিরগঞ্জ ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চুন্নু সম্পর্কে ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে এবং নাজিরগঞ্জের মাদকসেবী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।নাজিরগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে শুক্রবার বিকাল পাঁচটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি’র জনপ্রিয় নেতা হাজারী জাকির হোসেন চুন্নুর সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকার কিছু চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী যে ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়, পাশাপাশি মিথ্যা অপপ্রচারকারী এবং নাজিরগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে নাজিরগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নিহার উদ্দিন অভিযোগ করে বলেন, নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রাম এলাকার রেজাউল শেখ নামে এক ব্যবসায়ীর থেকে প্রকাশ্যে চাঁদা দাবির অভিযোগে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আব্বাস উদ্দিন আলহাজ্ব শেখ , আনোয়ার হোসেন রঞ্জু শেখ সহ তিন জনের নামে গত ২৬ মে মামলা হলেও পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না।সংবাদ সম্মেলনে বিএনপি নেতা হাজারী জাকির হোসেন চুন্নু তার বক্তব্যে বলেন, আমি আপনাদের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই।সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ব্যবহার করে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সামাজিক ও রাজনৈতিক মানহানি করার চেষ্টা করছে।এর মূল কারণ হলো, আমি দীর্ঘদিন যাবত এলাকার চিহ্নিত মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। এই মাদক কারবারি ও চাঁদাবাজ চক্রটি নিজেদের অপরাধ আড়াল করতে পরিকল্পিতভাবে এই অপপ্রচারের আশ্রয় নিয়েছে।আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে ছড়ানো সকল মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং একই সাথে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই অপরাধী চক্র, এলাকার চিহ্নিত মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বিএনপি নেতা রহমত আলী শেখ, নাজিরগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নিহার উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৫:৫০ ৩ বার পঠিত | ● অপপ্রচার ● নেতা ● ফেসবু ● বিএনপি ● সুজানগর