ঢাকা    রবিবার, ১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সুজানগরের তাঁতীবন্দে আলোচনা সভা বিভ্রান্ত নয়, ভালো পরিকল্পনা দেন বাস্তবায়ন করবো: বিরোধীদলকে প্রধানমন্ত্রী লালমোহনে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত লালমোহনে বেগম খালেদা জিয়ার ৮২ তম জম্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ কালীগঞ্জে ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহবধূ নিহত, আহত ২ কাঁঠালিয়ায় ফেজবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বেগম জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় ইয়ুথ ফর দি সুন্দরবনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

পাইকগাছায় ইয়ুথ ফর দি সুন্দরবনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬


পাইকগাছায় ইয়ুথ ফর দি সুন্দরবনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
খুলনা: পাইকগাছায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর দি সুন্দরবন-এর উদ্যোগে এবং রূপান্তর-এর সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন দিবস উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং সকল কে একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ইয়ুথ ফর দি সুন্দরবনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি ছন্দা সুলতানা, সাধারণ সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল সরদার, দপ্তর সম্পাদক তানিয়া রহমান, শিক্ষা সম্পাদক তানজীলা আফরীন এবং সদস্য ইমা খাতুন, সুইটি হাসনাত, শ্যামল বালা, সোহাগ হোসেন, হৃদয় হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১০:৪৪   ৭০ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎
নোটিশেই খালাস ভেড়ামারা পৌরসভা, নির্বিঘ্নে চলছে অবৈধ ভবন নির্মাণ
কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলো শতাধিক মানুষ
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ, দিশেহারা হাজারো কৃষক
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ভেড়ামারায় স্কুলছাত্রীর মৃত্যু



আর্কাইভ