![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বৃহষ্পতিবার এইচ এস সি পরীক্ষার শুরুর অনুপস্থিত মোট ৪৬ পরীক্ষার্থী। আড়াইহাজারের চারটি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা একহাজার পাঁচশ ৬ জন। এর মধ্যে ১ হাজার ৪শ ৬০ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ি সরকারী সফর আলী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ শ ১৬ জন।
এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৬ জন। রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ কেন্দ্র মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ শ ৫৪ জন। এর মধ্যে অনুপস্থিত রয়েছে ৩৪ জন। সুলতানসাদী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১শ ৩৪ জন। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৩ জন। রোকনউদ্দিন মোল্লা গার্লস স্কুল কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ জন।
এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ৩ জন। ইউএনও আসাদুর রহমান জানান, প্রথম দিনের পরীক্ষায় কোন কেন্দ্রে অসুদপায় অবলম্বনের দায়ে কেউ বহিষ্কার হয়নি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩২:০৪ ৮ বার পঠিত | ● অনুপস্থিত ● আড়াইহাজারে ● পরীক্ষায়