ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালী থেকে উদ্ধার করল কোস্ট গার্ড

ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালী থেকে উদ্ধার করল কোস্ট গার্ড


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬


 ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালী থেকে উদ্ধার করল কোস্ট গার্ড

পটুয়াখালী: ঢাকার দিয়াবাড়ি ল্যান্ডিং স্টেশন থেকে চুরি হওয়া একটি পর্যটন বোট পটুয়াখালী থেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ২৮ জুন সকালে ঢাকার দিয়াবাড়ি ল্যান্ডিং স্টেশন থেকে “তুরাগ কিং” নামের একটি পর্যটন বোট চুরি হয়।

এ ঘটনায় বোটের মালিক গাবতলী নৌ-পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে তিনি জানতে পারেন, সন্দেহভাজন ব্যক্তি পটুয়াখালী এলাকায় অবস্থান করছেন। এরপর মালিকপক্ষ পটুয়াখালীতে এসে বোট উদ্ধারে কোস্ট গার্ডের সহায়তা চায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১ জুলাই বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মালিকপক্ষের শনাক্তকরণের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা থেকে বোটটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে বোটে থাকা দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত পর্যটন বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবামূলক কার্যক্রমে তারা সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:৫৯   ১৩৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ