ঢাকা    মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৬ জুলাই ২০২৬
প্রচ্ছদ » খুলনা » হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ভেড়ামারায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ভেড়ামারায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬


হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ভেড়ামারায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

‎কুষ্টিয়া: জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও বিএমটিএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো: সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফার্মাসিস্ট মো: আরিফুল ইসলামের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় ২ ঘণ্টার কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

‎সোমবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ভেড়ামারা ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কেন্দ্রীয় বিএমটিএ কমিটির ডাকে এই কর্মসূচি পালন করেন স্থানীয় চিকিৎসা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

‎কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, চিকিৎসাসেবার সাথে জড়িত দায়িত্বশীল ব্যক্তিদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার ঘটনার এতদিন পার হলেও মূল অপরাধীদের আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তারা অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

‎২ ঘণ্টার এই প্রতীকী কর্মবিরতি চলাকালে হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকলেও বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীরা কিছুটা ভোগান্তির শিকার হন। তবে আন্দোলনকারীরা জানান, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং নিজেদের নিরাপত্তার স্বার্থেই তারা এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:২৩   ১০ বার পঠিত  |