ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী • কাউখালীতে খালের ভাঙনে বিলীন হচ্ছে ৮০০ মিটার সড়ক, বিচ্ছিন্নতার শঙ্কায় ৬ গ্রামের মানুষ • বাউফলে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ • পটুয়াখালীতে বিএনপির দুই সম্পাদকের পদ স্থগিত • পটুয়াখালীতে কাজ না করেই ৯১ লাখ টাকা বিল, দুই প্রকৌশলীকে শোকজ • এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রাজশাহীতে ২ বেকারীকে জরিমানা

রাজশাহীতে ২ বেকারীকে জরিমানা


রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬


রাজশাহীতে ২ বেকারীকে জরিমানা

রাজশাহী: পবায় বিএসটিআই’র অনুমোদনহীন ২টি বেকারীকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে , রাজশাহীর পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের প্যাকেট/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নওহাটায় অবস্থিত তাজ বেকারী এন্ড কনফেকশনারী প্রতিষ্ঠানটিকে ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।
এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ‘কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় বায়া বাজার এলাকায় অবস্থিত সামিউল খালেক বেকারী প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথী এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:৪১   ১০১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● চাটমোহরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা
● চাটমোহরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
● সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন নেতৃত্বে স্বপন ও জয়ন্ত
● নিখোঁজের পর হলুদের ক্ষেত থেকে ব্যবসায়ীর পোড়া মরদেহ উদ্ধার
● মাস্টার প্ল্যান মেনে ভবন নির্মাণে গুরুত্ব দিলেন বিভাগীয় কমিশনার



আর্কাইভ