ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম
অর্থপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া আলোচিত হরিদাস সম্পর্কে কী জানা যাচ্ছে? আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা : জেনিফার ছবি দেখে চেনা যায় কে এই অভিনেত্রী? দোহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবার পেল নগদ টাকা, শুকনো খাবার কাঁঠালিয়ায় জমজ দুই ভাইয়ের কৃতিত্ব ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী ব্যাংকার আরিফুল হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন পিরোজপুরে ২ মাদক ব্যবসায়ীসহ ৩ মাদকসেবিদের গ্রেফতার আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের উদ্যোগে ৩০০ গাছের চারা রোপণ দোহারে পানিবন্দী ২ শতাধিক পরিবারের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকৃত অংশীদারিত্বের আহ্বান বিরোধীদলীয় নেতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকৃত অংশীদারিত্বের আহ্বান বিরোধীদলীয় নেতার


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ জুলাই ২০২৬


 যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকৃত অংশীদারিত্বের আহ্বান বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে প্রকৃত অংশীদারিত্বে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, সাধারণ বন্ধুত্ব থেকে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমর্থনের ভিত্তিতে প্রকৃত অংশীদারিত্বে রূপান্তরের আহ্বান জানাচ্ছি।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শনিবার জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় এমপিদের নিয়ে গঠিত ‘ককাস অব আমেরিকা’ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি এবং সেখানে স্থায়ী শান্তির লক্ষ্যে এই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আহ্বান জানাচ্ছি।

ককাস অব আমেরিকাকে তাদের কাজের জন্য অভিনন্দন জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেছেন, সংসদীয় কূটনীতির মূল দায়িত্ব শরণার্থী পরিবার, বন্যাদুর্গত এলাকা এবং কণ্ঠহীন মেহনতি মানুষের মতো সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা।

ককাস চেয়ারম্যান বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রহমান, চিফহুইপ নূরুল ইসলাম মনি।

‘ককাস অব আমেরিকা’-এর কার্যনির্বাহী কমিটিতে বিএনপি এবং জামায়াতের ৯ জন এমপি রয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:১৯   ৪৫ বার পঠিত  |   







প্রধান সংবাদ থেকে আরও...


জাপানকে যেভাবে গুপ্তচরদের আস্তানা বানিয়েছেন পুতিন
ধমনি ছিঁড়ে মারা যান ট্রাম্পের মিত্র গ্রাহাম, ধারণা চিকিৎসকের
২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের ছক ইনফান্তিনোর
নরওয়ের বিদায়ের পর কোন দলকে সমর্থন দিচ্ছেন হালান্ড?
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রতি আইএমএফ সম্মান জানিয়েছে: অর্থমন্ত্রী



আর্কাইভ