ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারাতে তেল-পানিতে ক্যান্সার নিরাময় নামে প্রতারনা

ভেড়ামারাতে তেল-পানিতে ক্যান্সার নিরাময় নামে প্রতারনা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬


ভেড়ামারাতে তেল-পানিতে ক্যান্সার নিরাময় নামে প্রতারনা

‎

‎কুষ্টিয়া:  ভেড়ামারা উপজেলায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তি তেল ও পানি পড়ার মাধ্যমে ক্যান্সারসহ নানা জটিল ও কঠিন রোগ নিরাময় হয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও লোকমুখে অবৈজ্ঞানিক এই দাবির কথা ছড়িয়ে পড়ায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ভিড় করছেন তার আস্তানায়। ডাক্তারদের দাবি কবিরাজের চিকিৎসার ব্যাপারে বৈজ্ঞানিক কোন ভিত্তি নাই।

‎ নজরুল ইসলাম দাবি করছেন—তার দেওয়া বিশেষ তেল ও পানি পড়া নিয়মিত ব্যবহার করলে ক্যান্সারের মতো মরণব্যাধি এবং লিভারের জটিল রোগ সম্পূর্ণ ভালো হয়ে যায়। তার এই চিকিৎসা নেওয়ার জন্য প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ আধুনিক ও সঠিক চিকিৎসা ছেড়ে এখানে ছুটে আসছেন।

‎কবিরাজ নজরুল ইসলাম বলেন, আমি যখন বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য যায় তখন ৪দিন উধাও হয়ে যায়। তারপর ৪দিন পরে ফিরে আসি তখন মানুষের মধ্যে আমাকে নিয়ে খুব আলোচনা শোনা যায়। ৩৫ বছর ধরে আমি মানুষের জটিল রোগ থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগ আমার তেল পড়া, পানি পড়া খেয়ে ভালো হয়ে যায়। আমার কাছে দূর দুরান্ত থেকে চিকিৎসা নিতে আসে। আমি কোন টাকা পয়সা নেই না বিনামূল্যে আমি চিকিৎসা দিয়ে থাকি।

‎বাতেনুর বলেন, আমার মাথায় অসুখ আমি মেলা জায়গায় বেড়াইছি আল্লাহর রহমতে এই কবিরাজের কাছে তেল-পানি পড়া নিয়ে আমার অসুখ ভালো হয়ে গেছে।

‎সানজেদা বলেন, আমার টিউমার হয়েছিল তেল পড়া, পানি পড়া নিয়ে ভালো হয়ে গেছে আমার উপকার হয়।

‎আসমা বলেন, কোন জ্বালা যন্ত্রণা হলে অসুবিধা হলে, কবিরাজের কাছে আসলে তেল পড়া দেয়, পানি পড়া দেয়, ফু দেয় তাতে অসুখ ভালো হয়ে যায়।

‎স্বপন মোল্লা বলেন, আমার খালাতো ভাই বিদেশে আছে সেখানে একজনের মাধ্যমে কবিরাজের তেল পড়া, পানি পড়া দিয়েছিলাম ব্যবহার করে এখন ভালো আছে।

‎আজেলা বলেন, এলাকার গরু-ছাগলের সমস্যা হলে তেল পড়া, পানি পড়া নিলে ভালো হয়ে যায়। এলাকায় অনেক গরিব মানুষের সমস্যা হলে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে কবিরাজ।

‎রুশিয়া বলেন, আমার নাতি পেটে থেকে পায়ে সমস্যা নিয়ে জন্ম হয়। ডাক্তার দেখিয়ে কাজ হয়নি। এই নজু কবিরাজের চিকিৎসা নিয়ে নাতির পা ভালো হয়ে গেছে।

‎ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, কবিরাজের চিকিৎসার ব্যাপারে বৈজ্ঞানিক কোন ভিত্তি নাই। দৈর্ঘ্য মেয়াদে দীর্ঘমেয়াদী যাদের কঠিন রোগ আছে তারা কালক্ষেপণ করে এবং পরে রোগ জটিল হয়ে গেলে আমাদের তখন আর কিছু করার থাকে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৫:০১   ১০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ছয় বন্দুকসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
● ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা
● ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা
● ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা
● পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম



আর্কাইভ