![]()
ময়মনসিংহ: ফুলপুর উপজেলার বহুল আলোচিত গৃহবধূ সিম্পা (২২) হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃতরা হলেন নিহত সিম্পার স্বামী মোঃ মফিজুল ইসলাম (২৭) এবং শ্বশুর আব্দুল হাই (৫৫)।শনিবার (৪ জুলাই) রাতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় ইউনিয়নের মনাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের লাউয়ারী (কান্দাপাড়া) গ্রামের বাসিন্দা।দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন,বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে সিম্পার সঙ্গে মফিজুল ইসলামের বিয়ে হয়। সংসারজীবনের শুরুতে সুখের স্বপ্ন থাকলেও সময়ের সঙ্গে পারিবারিক কলহ বাড়তে থাকে।
গত ৯ মে রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সিম্পাকে মারধর করেন তার স্বামী।পরদিন সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিরোধের জেরে তাকে বাঁশ,খুঁটি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।এতে তিনি গুরুতর আহত হয়ে সিম্পার মৃত্যু হলে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের উদ্দেশ্যে তার মরদেহ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
ঘটনার পর নিহতের বাবা নায়েব আলী ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে র্যাব-৯ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৩৪:১১ ৭ বার পঠিত | ● গৃহবধূ ● ফুলপুর ● সিম্পা ● হত্যা