ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরের গৃহবধূ সিম্পা হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেফতার

ফুলপুরের গৃহবধূ সিম্পা হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেফতার


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬


ফুলপুরের গৃহবধূ সিম্পা হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেফতার

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার বহুল আলোচিত গৃহবধূ সিম্পা (২২) হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

গ্রেফতারকৃতরা হলেন নিহত সিম্পার স্বামী মোঃ মফিজুল ইসলাম (২৭) এবং শ্বশুর আব্দুল হাই (৫৫)।শনিবার (৪ জুলাই) রাতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় ইউনিয়নের মনাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের লাউয়ারী (কান্দাপাড়া) গ্রামের বাসিন্দা।দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন,বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে সিম্পার সঙ্গে মফিজুল ইসলামের বিয়ে হয়। সংসারজীবনের শুরুতে সুখের স্বপ্ন থাকলেও সময়ের সঙ্গে পারিবারিক কলহ বাড়তে থাকে।

গত ৯ মে রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সিম্পাকে মারধর করেন তার স্বামী।পরদিন সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিরোধের জেরে তাকে বাঁশ,খুঁটি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।এতে তিনি গুরুতর আহত হয়ে সিম্পার মৃত্যু হলে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের উদ্দেশ্যে তার মরদেহ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

ঘটনার পর নিহতের বাবা নায়েব আলী ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে র‍্যাব-৯ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৪:১১   ১১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ফুলপুরে অসহায়-দুস্থদের শাড়ি-লুঙ্গি বিতরণ করল বিএনপি
● তারাকান্দায় পূর্ববিরোধে ৮ সুপারি গাছ কাটার অভিযোগ
● ফুলপুরে কন্যাসন্তান প্রসব, পিতৃত্বের স্বীকৃতি দাবি দশম শ্রেণির ছাত্রীর
● তারাকান্দা উপজেলা তাঁতী দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
● ফুলপুরে ২০০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি বাবু গ্রেপ্তার



আর্কাইভ