ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে সুফলভোগীদের মাঝে ঋণ ও চারা বিতরণ

ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে সুফলভোগীদের মাঝে ঋণ ও চারা বিতরণ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬


‎ভেড়ামারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে সুফলভোগীদের মাঝে ঋণ ও চারা বিতরণ
‎
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভা, সুফলভোগীদের মাঝে ঋণের চেক হস্তান্তর এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার বেলা ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এমপি।
‎
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা।
‎
‎আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বাবলম্বী সমাজ গঠনে পল্লী উন্নয়নের ভূমিকার কথা তুলে ধরেন।
‎
‎প্রধান অতিথি ফরিদা ইয়াসমিন এমপি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ জনপদের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ঋণ সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও পল্লী অঞ্চলের জীবনযাত্রার মান উন্নত করার আহ্বান জানান তিনি।
‎
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত বলেন, সুফলভোগীদের দেওয়া এই ঋণ যেন তাদের অর্থনৈতিক ভিত মজবুত করতে পারে, প্রশাসন সেদিকে লক্ষ্য রাখছে। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণের ওপর জোর দেন তিনি।
‎
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সুফলভোগীদের মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয় এবং পরিবেশ সুরক্ষায় প্রত্যেকের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন

এন/ আর।

বাংলাদেশ সময়: ১৯:৩১:০২   ১০৫ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ছয় বন্দুকসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
● ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা
● ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা
● ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা
● পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম



আর্কাইভ