ঢাকা    বুধবার, ৮ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুর বওলায় ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই কারবারি গ্রেপ্তার

ফুলপুর বওলায় ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই কারবারি গ্রেপ্তার


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬


 ফুলপুর বওলায় ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার বওলা থেকে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন,ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার অন্তু সাহা অন্তর (২২) এবং ধোবাউড়া উপজেলার আবির হাসান শিহাব (২৩)।

সোমবার রাত ৮টার দিকে বওলা বাজারের জাল টাকায় সদাই কিনতে গিয়ে দোকানদারের হাতে ধরা পড়লে পুলিশে খবর দেয় স্থানীয়রা।এ সময় তাদের কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট,একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে,তারা উপজেলার বিভিন্ন গ্রামের মুদি দোকানে স্বল্পমূল্যের পণ্য কিনে ৫০০ ও ১ হাজার টাকার জাল নোট ব্যবহার করত। পরে দোকানিদের কাছ থেকে আসল টাকা ফেরত নিয়ে প্রতারণা করে আসছিল তারা।

ফুলপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান এ ঘটনায় ফুলপুর থানায় তাদের বিরুদ্ধে জাল নোট প্রচলন ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, জাল নোট চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না,সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:০৬   ৭ বার পঠিত  |