ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম
অর্থপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া আলোচিত হরিদাস সম্পর্কে কী জানা যাচ্ছে? আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা : জেনিফার ছবি দেখে চেনা যায় কে এই অভিনেত্রী? দোহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবার পেল নগদ টাকা, শুকনো খাবার কাঁঠালিয়ায় জমজ দুই ভাইয়ের কৃতিত্ব ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে এলাকাবাসী ব্যাংকার আরিফুল হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন পিরোজপুরে ২ মাদক ব্যবসায়ীসহ ৩ মাদকসেবিদের গ্রেফতার আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের উদ্যোগে ৩০০ গাছের চারা রোপণ দোহারে পানিবন্দী ২ শতাধিক পরিবারের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে আদর্শ ইউনিয়ন গড়তে জনসাধারণকে মাদকবিরোধী শপথ পড়ালো ইউএনও

কালীগঞ্জে আদর্শ ইউনিয়ন গড়তে জনসাধারণকে মাদকবিরোধী শপথ পড়ালো ইউএনও


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬


 কালীগঞ্জে আদর্শ ইউনিয়ন গড়তে জনসাধারণকে মাদকবিরোধী শপথ পড়ালো ইউএনও

গাজীপুর: একটি মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে এলাকার জনসাধারণকে মাদকবিরোধী শপথ পড়ান ইউএনও এটিএম কামরুল ইসলাম। গাজীপুরের কালীগঞ্জে বক্তারপুর ইউনিয়নের জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে পরিবার পরিকল্পনা, গ্রাম আদালত, বাল্যবিবাহ নিরোধ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভায় উপস্থিত সকলকে শপথ পড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে বেরুয়া ঈদগাহ মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়।
তিনি সরকারি কর্মকর্তাসহ উপস্থিত সকল স্তরের ব্যক্তিবর্গদের হাত সামনে রেখে শপথ পাঠ শুরু করেন। তিনি নিজে যা বলেছেন উপস্থিত সকলে একই কথা বলে শপথ নিয়েছেন। আমি ওমুক শপথ করিতেছি যে, আমি সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে কোনো ভুলবশতও আমি মাদক গ্রহণ করবো না। কোনো অজুহাতে মাদকের শরণাপন্ন হবো না। মাদকের ধ্বংসাতœক মায়ার জালে নিজেকে জড়াবো না। অন্যকে জড়াতে সহায়তা করবো না। মাদকের বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলবো। মাদক ব্যবসায়ীর সংবাদ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দিবো। দেশকে ভালোবাসবো। বাংলাদেশকে মাদক মুক্ত রাখতে সবসময় সচেষ্ট হবে।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নূরী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্না, উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক গোলজার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সদস্য কাজী মাহাবুব রহমান সবুজ, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আহমদুল কবির খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাঈম শাহরিয়ার মাসুমসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পরে পরিবেশ সুরক্ষায় চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির আওতায় স্থানীয় ২০০জন উপকারভোগীদের মাঝে উন্নত জাতের আম গাছের চারা বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪৮   ৩৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবার পেল নগদ টাকা, শুকনো খাবার
আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের উদ্যোগে ৩০০ গাছের চারা রোপণ
দোহারে পানিবন্দী ২ শতাধিক পরিবারের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ
মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০পরিবার
ভূঞাপুরে বিশ্বজন সংখ্যা দিবস পালিত



আর্কাইভ