ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

দুমকিতে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬


 দুমকিতে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালী: দুমকিতে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার,৬ জুলাই রাত পৌনে ১২টার দিকে উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে বরিশালের রুপাতলী থেকে পটুয়াখালীগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালান। এ সময় যাত্রী সেজে থাকা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জয়গোরহাট এলাকার নূর হোসেন হাওলাদারের ছেলে মোঃ সাখাওয়াত হোসেন (১৯)-কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে মাদক থাকার বিষয়টি স্বীকার করলে রাতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রুবেল আজাদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সাক্ষীদের উপস্থিতিতে আটক যুবকের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ২০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ(ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় দুমকি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিঃ) তাওহিদুর রহমান মোল্লাকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০২:৫৭   ১১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
● চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক
● খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
● কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী
● পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় নতুন কমিটির পরিচিতি সভা



আর্কাইভ