ঢাকা    বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জের মেলার বাজার কমিটির ৬ জন জেল হাজতে

নবীগঞ্জের মেলার বাজার কমিটির ৬ জন জেল হাজতে


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই ২০২৬


 নবীগঞ্জের মেলার বাজার কমিটির ৬ জন জেল হাজতে

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার তিনটি গরুর বাজার নিয়ে বিরোধের জের ধরে জনতার বাজার, মেলার বাজার ও একতার বাজারে ২৮ জনকে আসামি করে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে পানিউমদা ভুমি অফিসের তহিলদার তোফাজ্জুল হোসেন চৌধুরী বাদী হয়ে মামলা করেন। সব আসামি জামিনে আসলেও মেলার বাজার কমিটির ৬ জন পলাতক ছিলেন। গতকাল বুধবার তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন।

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় আজকে ৬জনকে হবিগঞ্জ আদালত জেল হাজতে প্রেরন করেছে। তারা হলেন মেলার বাজার কমিটির আবু তাহিদ মিলাদ, ফজলুর রহমান ফজলু, মোঃ ময়না মিয়া, আলতাব মিয়া, মঈন উদ্দিন ও ইসমত মিয়া সহ মোট ৬জন আজকে আদালতে হাজির হলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করা হয়।
উক্ত ৬ জন মেলার বাজার কমিটির সদস্য, অন্য দুই বাজারের আসামি পূর্বেই জামিনে আসেন। এই উল্লেখিত তিন টি গরুর হাট নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:৫৮   ৮ বার পঠিত  |