ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর • লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা • পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ • বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ • ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী • নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

দুমকিতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৮ জুলাই ২০২৬


 দুমকিতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

পটুয়াখালী: দুমকিতে বাংলাদেশ ডাকঘর কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদ সম্মিলিত ভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে।

বুধবার,৮ জুলাই বেলা সাড়ে ১১ আন্দোলন কারী কর্মচারীরা উপজেলার প্রধান ডাকঘরের সামনে তাদের দাবি আদায়ের লক্ষ্যে এক মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে অংশগ্রহণ কারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, আঙ্গারিয়া ডাকঘরের ইলিয়াছ হোসেন, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা, চরবয়ড়া ডাক ঘরের ফারজানা আক্তার, পাঙ্গাশিয়া ডাকঘরের জাফর হোসেন, চড়বয়ড়া ডাকঘরের নুরুল ইসলাম, শ্রীরামপুর ডাকঘরের রফিকুল ইসলাম টিটু, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চাকুরী জাতীয়করণ ও তিনগুন ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছি। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কাজ করে এখন আমরাই বৈষম্যের শিকার হচ্ছি। দেশের ১৬ হাজার কর্মকর্তা, কর্মচারী বিভাগীয় ভাবে যে কাজ করেন আমরা ২৩ হাজার ২১ জন কর্মচারীও অবিভাগীয় ভাবে একই কাজ করি। অথচ তাদের বেতন ৩০-৪০হাজার টাকা।

সেখানে আমরা সম্মানি বাবদ পাচ্ছি মাত্র ৪ হাজার ৪ শত ৬০ টাকা। এত কম টাকা দিয়ে আমাদের ছেলেমেয়ে ও সংসারের ভরন পোষন খুব কষ্টকর। বক্তাগন বিভাগীয় সুযোগ সুবিধা প্রদানসহ জাতীয় করনের জন্য সরকারের কাছে দাবি জানান।

উল্লেখ্য দুমকি উপজেলা ডাকঘর কর্মচারীগন গত ৬ জুলাই থেকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের ঘোষণা দেয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৩০   ১৮২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ
● লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা
● পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ
● বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ
● ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী



আর্কাইভ