ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর • লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার, মামলা দায়ের

কালীগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার, মামলা দায়ের


আহাম্মদ আলী, কালীগঞ্জ( গাজীপুর )
প্রকাশ: বুধবার, ৮ জুলাই ২০২৬


কালীগঞ্জে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার, মামলা দায়ের
গাজীপুর: কালীগঞ্জে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী প্রতিবেশী দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জাঙ্গালীয়া মধ্যপাড়া গ্রামের দেওয়ান বাড়িতে। বিষয়টি জানাজানি হলে মজিদ দেওয়ানের পুত্র অভিযুক্ত হানিফ দেওয়ান হানিফা (৪০) এলাকা ছেড়ে পালিয়ে যায়।
নির্যাতিত শিশু শিক্ষার্থী অটোরিক্সা চালক আসাব উদ্দিন দেওয়ানের কন্যা এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
ভিকটিমের পরিবার জানায়, তার মা সেলাই (দর্জি) কাজ করেন। কিছুদিন পূর্বে হানিফার স্ত্রী নাজনীন আক্তারের কিছু জামাকাপড় সেলাই করে তার শিশু কন্যাকে দিয়ে হানিফার বাড়িতে পাঠায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে হানিফা শিশুটিকে তার শয়নকক্ষে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে।

পরে বিষয়টি কাউকে না বলার জন্য পুনরায় হত্যার হুমকি ও হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়। গত চারদিন পূর্বে একই কায়দায় হানিফা শিশুটিকে পুনরায় ধর্ষণ করে। এদিকে দিন দিন মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে ৬ জুলাই রাতে জিজ্ঞাসাবাদে শিশুটি তার মায়ের কাছে ধর্ষণের কথা বলে দেয়। ৭ জুলাই সকালে শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে বুধবার (৮ জুলাই) কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন, যার নং ১৩।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২২:১৭   ১১২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায়
● ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর
● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা



আর্কাইভ