ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় সড়ক দুঘর্টনায় এইচএসসি’র তিন পরীক্ষার্থী আহত

কাঁঠালিয়ায় সড়ক দুঘর্টনায় এইচএসসি’র তিন পরীক্ষার্থী আহত


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই ২০২৬


কাঁঠালিয়ায় সড়ক দুঘর্টনায় এইচএসসি’র তিন পরীক্ষার্থী আহত
ঝালকাঠি: কাঁঠালিয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে আসার পথে সড়ক দুঘর্টনায় তিন নারী পরীক্ষার্থী আহত হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) সকালে পরীক্ষা কেন্দ্রে আসার সময় উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার নামকস্থানে এ দুঘর্টনা ঘটে।
তবে যথাসময়ে কেন্দ্রে গিয়ে আহত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করেছেন।
আহতরা হচ্ছেন, লামিয়া আক্তার, মিমি আক্তার ও আফসানা আক্তার এরা তিনজনই উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম।
আহত লামিয়া আক্তার জানান, সকালে উপজেলার ছোনাউটা এলাকা থেকে অটোগাড়ি যোগে কাঁঠালিয়া সদরের সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল। পথে বটতলা বাজার নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি অটোগাড়ির মুখোমুখি সংঘর্স হয়। এতে ওই তিন শিক্ষার্থীসহ কমপক্ষে ৫জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে শিক্ষার্থীরা কেন্দ্রে গিয়ে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম বলেন, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া ও ভান্ডারিয়া এবং বরগুনা জেলার বামনাসহ দক্ষিণাঞ্চলের অনেক উপজেলার শিক্ষার্থীরা এখানে পড়াশুনা করে। এ কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র কাঁঠালিয়া সদরের সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজে এবং কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষায় নিচ্ছে আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ কেন্দ্রে।

২০/৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমুয়ার শিক্ষার্থীদের কাঁঠালিয়া সদরে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। বৈরী আবহাওয়া তাছাড়া আমুয়া থেকে কাঠালিয়া সদর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই করুন। এ পথে প্রায়ই ঘটছে দুঘর্টনা। আমুয়া কলেজ কেন্দ্রে আমুয়ার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারলে ভোগান্তি কম হতো বলে জানান কলেজ শিক্ষার্থীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:৫৭   ৮৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ
● লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা
● পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ
● বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ
● ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী



আর্কাইভ