ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে • হাত-পা বাঁধা অবস্থায় মিলল তরুণীর লাশ, স্বামীসহ আটক ৩ • যুক্তরাজ্যের সৈকতে শত শত নীল সামুদ্রিক প্রাণী, জেলিফিশ ভেবে ভুল করছেন অনেকে • প্রতিবেশীর সন্দেহে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট • জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায় • রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » যমুনায় বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক

যমুনায় বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ৮ জুলাই ২০২৬


যমুনায় বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক

টাঙ্গাইল : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে দেখা দিয়েছে ভাঙন। ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের ভাঙন কবলিত মানুষ।

সরেজমিনে দেখা যায়- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনা নদীর শাখারিয়া ও নলিন এলাকায় ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, জেলার টাঙ্গাইল সদর, ভূঞাপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ। ভাঙনে হুমকির মুখে পড়েছে ভূঞাপুর - তারাকান্দি- আঞ্চলিক মহাসড়কও। ভাঙনরোধে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে শাখারিয়া অংশে আড়াই শতাধিক মিটার জিওব্যাগ ডাম্পিং করছে।

স্থানীয়রা বলছেন, কয়েক সপ্তাহ ধরেই ভাঙন শুরু হয়েছে। চোখের সামনে বিলীন হচ্ছে তাদের ফসলি জমি। ভাঙনরোধে দ্রুত স্থায়ী বাঁধসহ কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের।

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামসুল আলম বলেন, শাখারিয়া ও নলিন এলাকায় ভাঙনকবলিত জায়গায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের মুখে পড়বে।

টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সিরাজুল ইসলাম জানান, ইতোমধ্যে শাখারিয়া ও নলিন এলাকায় ভাঙনরোধে জিওব্যাগ ফেলা হচ্ছে।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, জেলা পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

প্রতিবছর হারিয়ে যায় কৃষকের স্বপ্ন, মাঠের ফসল, বসতভিটা। নদীপাড়ের মানুষের চোখে এখন শুধু একটাই প্রশ্ন: স্থায়ী বাঁধ কবে হবে?

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:০৪   ৭৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে
● জামায়াতের ভূমিকা নিয়ে শামা ওবায়েদের হুঁশিয়ারি, ফ্যাসিবাদ ফিরলে নিতে হবে দায়
● ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর
● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক



আর্কাইভ