ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে অটোচালক সাকিব হত্যার ৭দিনে মুলহোতা গ্রেফতার

সিংগাইরে অটোচালক সাকিব হত্যার ৭দিনে মুলহোতা গ্রেফতার


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


সিংগাইরে অটোচালক সাকিব হত্যার ৭দিনে মুলহোতা গ্রেফতার
মানিকগঞ্জ: সিংগাইরে অটোচালক সাকিব (১৬) হত্যার ৭ দিন পর মুলহোতাকে গ্রেফতার করেছে। মামলার রহস্য উদঘাটনের করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৮ জুলাই) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন ঝাউচর এলাকা থেকে সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের ভিত্তিতে আসাদুজ্জামানকে (৩৪) গ্রেফতার করা হয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মানিকগঞ্জে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জয়িতা শিল্পী এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার আসাদুজ্জামান মানিকগঞ্জ সদর উপজেলার গোলাই নতুনপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুরে বসবাস করতেন এবং সেখানে একটি আবাসিক হোটেলে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পিবিআই জানায়, গত ৩০ জুন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন অটোরিকশাচালক সাবিকুল ইসলাম। পরদিন সিংগাইর উপজেলার গোলাই এলাকার একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নামে পিবিআই। তদন্তে ওই এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রহস্য উদঘাটন করেন।গত বুধবার রাতে সাভারের হেমায়েতপুর ঝাউচর এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, ঘটনার দিন আসাদুজ্জামান বিকেলে মিতরা বাসস্ট্যান্ড এলাকা থেকে সাকিবের অটোতে চড়ে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গাচুড়ার কারনে গাড়ির ঝাঁকুনিকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে রাস্তার পাশের একটি পাটক্ষেতে গিয়ে মারামারির সময় আসাদুজ্জামান সাকিবের মুখ কাদায় চেপে ধরেন এবং ঘাড়ে চাপা। এতে শ্বাসরোধে তার মৃত্যু হয় বলে দাবি করেন পিবিআই।
হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আসাদুজ্জামানের একটি স্যান্ডেল সেখানে পড়ে যায়। সেটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। নিহতের অটোটিও সিংগাইর থানা পুলিশ জব্দ করেছে।
পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, সিসিটিভি ফুটেজ, আলামত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাকে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য আদালতে পাঠানো হবে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন বিকেল থেকে ১ জুলাই রাত আড়াইটার মধ্যে কোনো এক সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

আর/ এস

বাংলাদেশ সময়: ২১:৪৪:২৬   ১৩ বার পঠিত  |