ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে লাশ দাফনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ৪

দোহারে লাশ দাফনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ৪


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


 দোহারে লাশ দাফনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত ৪

দোহার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার দোহার উপজেলার খালপাড় কবরস্থানে লাশ দাফন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার যুবক আহত হয়েছেন।
আহতরা হলেন- আহতরা হলেন উপজেলার ঘাটা এলাকার হৃদয় হোসেন (২০), মোস্তাক আহমেদ (১৯), সাইফুল ইসলাম (১৯) ও সিয়াম হোসেন (১৮)। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহত হৃদয় হোসেন ও সাইফুল ইসলাম জানান, উপজেলার দোহার ঘাটা এলাকার এক মাঝ বয়সী নারী বৃহস্পতিবার ভোর রাতে মারা যান।নিহতের লাশ দাফনের জন্য দুপুর দেড়টার দিকে উপজেলার খালপাড় কবরস্থানে কবর খননের কাজ চলছিল।সকাল থেকেই টানা বৃষ্টির কারণে কবর খননে বিঘ্ন সৃষ্টি হওয়ায়, কবর খনন শেষে ঢেকে রাখার উদ্দেশ্যে লোহার ফ্রেমে তৈরী করা খাচাঁয় ত্রিপল লাগিয়ে করবস্থানে আনার উদ্যোগ নেওয়া হয়। আহত চারজন লোহার ফ্রেমটি বহন করার সময় অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লোহার ফ্রেমের সংস্পর্শ ঘটে।

এতে মুহূর্তেই চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময়ে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা দিয়ে মোস্তাক নামে একজনকে হাসপাতালে ভর্তি রাখেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা আতংক ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান জানান, মোস্তাকের শরীরে ডান ঘাড়ের ওপর কিছুটা অংশে জখমের আলামত পাওয়া যায়। ফলে তাকে অবজারভেশনে রাখতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে চিকিৎসাধীন মোস্তাকের মা জানান, আমার স্বামী প্রবাসে থাকেন। ছেলেটাকে বৃষ্টির মধ্যে কবরস্থানে যেতে নিষেধ করার পরও শোনেননি।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৩৮:৫৩   ৭৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামিকে মারধর
কালীগঞ্জে মুক্তিযোদ্ধা বন্ধন ক্লাবে চুরি
কালীগঞ্জে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ চেষ্টা মামলায় ঢাকা থেকে বৃদ্ধ গ্রেপ্তার



আর্কাইভ