ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নবীগঞ্জে চলাচলের রাস্তায় ঘর নির্মাণ, অবরুদ্ধ এক পরিবার

নবীগঞ্জে চলাচলের রাস্তায় ঘর নির্মাণ, অবরুদ্ধ এক পরিবার


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


 নবীগঞ্জে চলাচলের রাস্তায় ঘর নির্মাণ, অবরুদ্ধ এক পরিবার

হবিগঞ্জ: নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামে স্থানীয় প্রভাবশালী আওয়ামী শ্রমিকলীগ নেতা’র নেতৃত্বে একদল লাটিয়াল লোকজন বৃহস্পতিবার (৯ই জুলাই) ভোরে পাশের বাড়ির মরহুম আব্দুল মতিন মাষ্টারের চলাচলের রাস্তায় জোরপুর্বক ঘর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলেও রাস্তার প্রতিবন্ধকতা অপসারনের কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। এ ব্যাপারে আব্দুল মোমেন দিলীপ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, পৌরসভার রাজাবাদ গ্রামের (অবঃ) প্রাইমারী শিক্ষক আব্দুল মতিন মাষ্টার প্রায় ২৫ বছর ধরে নিজের ভুমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন এবং বাড়ির পুর্ব দিকে একমাত্র রাস্তা নিজস্ব অর্থে মেরামত করে চলাচল করে আসছেন। প্রায় ৪/৫ বছর পুর্বে একই গ্রামের প্রভাবশালী আওয়ামী শ্রমিকলীগের উপজেলা সভাপতি দলীয় প্রভাব কাটিয়ে উক্ত রাস্তা তাদের দাবী করে ভেড়া দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দেড় শতক ভুমি মরহুম আব্দুল মতিন মাষ্টারের ছেলেদের নামে রেজিস্ট্রারী করে দেওয়ার শর্তে বিবাদী মাজহারুল ইসলাম অপু ৩,০০০০০/ ( তিন লক্ষ) টাকা চুক্তিতে নগদ অগ্রিম ১,৫০০০০/ ( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নেন। পরবতীতে রেজিস্ট্রারী দেওয়ার সময় বাকী টাকা পরিশোধ করা হবে মর্মে চুক্তি হয়। কিন্তু উক্ত ভুমির এস এ মালিক হাছন উল্লাগং।

ভুল বশতঃ বিবাদী মাজহারুল ইসলাম অপুর পিতা আব্দুল হাসিমের নামে আর এস রেকর্ড হওয়ায় তারা রেজিস্ট্রারী দিতে ব্যর্থ হয়। প্রায় ৭/৮ মাস পুর্বে উক্ত রাস্তা মাটি দিয়ে মেরামত করে প্রবাসী আব্দুল মোনায়েম দুলন। এ সময় অপুগংরা কোন প্রকার বাধাঁ নিষেধ করেন নি। বৃহস্পতিবার (৯ই জুলাই) ভোর ৬টার দিকে শ্রমিকলীগ নেতা মাজহারুল ইসলাম অপু ও তার লন্ডন প্রবাসী ভাই তাজুল ইসলাম নিঠুর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত রাস্তার উপর টিনের ছাপটা (ঘর) নির্মাণ করে। এতে ওই পরিবারের লোকজন ঘর থেকে বের হতে না পেরে গৃহবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।

ওই বাড়ির প্রায় ৪/৫ জন স্কুল পড়ুয়া ছেলে-মেয়ে স্কুলে যেতে পারছে না। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংখ্যা করছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বলেন, অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থা করছেন। এলাকায় ফিরে বিষয়টি দেখবেন। গৃহবন্দি আব্দুল মোমেন দিলীপ বলেন, ওই জায়গার মালিক হাছন উল্লাগং। কিন্তু অপু আমাদের কাছ থেকে টাকা নিয়েও রেজিস্ট্রারী দিতে পারে নি। আজ ভোরে লাটিয়াল বাহিনী নিয়ে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে জোর পুর্বক ঘর নির্মাণ করেছে। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছেনা। আমরাও ঘরে বন্দি অবস্থায় আছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৩:২২   ৫৮ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সুজানগরে যুবদলের সাবেক সভাপতির ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
শেকড়ের সুরে ফেরা চাটমোহরে তরুনদের উদ্যোগে পুঁথি পাঠের আসর
বাসেদ সভাপতি ও মোশারফ সেক্রেটারী বাপুস সুজানগর উপজেলা শাখার কমিটি গঠন
মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
সুজানগরে নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



আর্কাইভ