ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে মেধাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

দোহারে মেধাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


 দোহারে মেধাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ঢাকা: ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যা দোহারের উদ্যোগে মেধাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও কওমি মাদরাসার বহুমুখী অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার সুতারপাড়া মডেল মসজিদ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যা দোহার উপজেলা শাখার চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুর রহিম (দা.বা.) এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ (দা.বা.)।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি সাংসদ খন্দকার আবু আশফাক তার বক্তব্যে বলেন, আগামী দিনে কওমি শিক্ষার উন্নতি ও অগ্রগতি বয়ে আনবে দোহারে আমরা এমনটাই আশা করি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মের লেবাস ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করছে। বাংলাদেশের ইতিহাসে দলটির ভূমিকা নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে অবস্থান নেন।তৎকালীন বাঙালি নিধনে পাকিস্তানি বাহিনীকে সহায়তার জন্য তারা রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী গঠন করেছিল।পরবর্তীকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ প্রমাণিত হয় এবং তাদের বিচার কার্যকর করা হয়।
বর্তমানে জামায়াতে ইসলামী ধর্মের পবিত্রতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।
রাজনীতিতে ধর্মের এই অপব্যবহার বন্ধ করতে হবে। বাংলাদেশ রাষ্ট্র ও সমাজের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য ধর্মের নামে এই অপরাজনীতি বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা সবাই সচেতন থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর বোর্ড বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রিজওয়ান রফিকী(দা.বা.), ঢাকার বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, নবাবগঞ্জ প্যারাগন হসপিটালের চেয়ারম্যান খন্দকার আবুল বাসার, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবু বক্কর সিদ্দিক, ডিএন হসপিটালের পরিচালক তৈয়বুর রহমান আকন্দ, স্থানীয় সমাজ সেবক আব্দুল করিম বেপারী, মো. আজাদ মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২৯:৩৭   ১২৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা
● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর
● পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে



আর্কাইভ