ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে ট্রাক-পে-লোডার জব্দ, জরিমানা

ভেড়ামারায় অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে ট্রাক-পে-লোডার জব্দ, জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


‎ভেড়ামারায় অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে ট্রাক-পে-লোডার জব্দ, জরিমানা
‎
‎কুষ্টিয়া: ভেড়ামারায় পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
‎
‎৯ জুলাই গভীর রাতে জিকে পাম্প হাউস সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন উন্মুক্ত স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
‎
অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।
‎
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন করে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় জমা রাখছিল। গভীর রাতে সেখান থেকে পুনরায় বালু উত্তোলন ও ড্রাম ট্রাকে করে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সেখানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
‎
অভিযানকালে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের হাতেনাতে প্রমাণ মেলায় একটি ড্রাম ট্রাক এবং একটি পে-লোডার (Pyloader) জব্দ করা হয়। একই সাথে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জড়িতদের ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।
‎
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, সরকারি সম্পত্তি রক্ষা, পরিবেশ দূষণ রোধ এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এই ধরণের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

এন/ আর‎

বাংলাদেশ সময়: ২১:২৬:২১   ১৬০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ছয় বন্দুকসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
● ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা
● ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা
● ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা
● পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম



আর্কাইভ