ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে একই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

পিরোজপুরে একই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


পিরোজপুরে একই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একই রাতে তিনটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির খবর পাওয়া গেছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার স্বরূপকাঠি পৌরসভা ৮নং ওয়ার্ডে ও ৩নং স্বরূপকাঠি সদর ইউনিয়নের অহংকারকাঠী গ্রামে এ ঘটনাগুলো ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরূপকাঠি পৌরসভার সাবেক কাউন্সিলর ও জগন্নাথকাঠী বন্দরের সাবেক সভাপতি আব্দুস সালামের বাড়ির সামনের দরজা ভেঙে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতরে থাকা তার স্ত্রী, দুই মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে আলমারি ভেঙে নগদ প্রায় ১ লাখ টাকা এবং আনুমানিক ৮ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতরা পালিয়ে যায়।

একই রাতে পার্শ্ববর্তী ৩নং স্বরূপকাঠি সদর ইউনিয়নের অহংকারকাঠী গ্রামের কাঞ্চন কাজীর দুই ছেলে তপু কাজী ও লিটু কাজীর বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

ভুক্তভোগী তপু কাজী জানান, রাত ১১টার দিকে পরিবারের সবাই রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে এবং তার শিশু সন্তানদের হত্যার হুমকি দিয়ে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। এরপর একই দলের সদস্যরা তার ভাই লিটু কাজীর বাড়িতে গিয়ে সেখান থেকেও নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। যাওয়ার সময় তারা এ ঘটনায় মামলা না করার জন্যও হুমকি দিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

অপরদিকে আব্দুস সালামের জামাতা মো. রাসেল জানান, রাত আনুমানিক দেড়টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল তাদের বাড়িতে হামলা চালায়। ডাকাতরা সামনের দরজা ভেঙে ঘরে ঢুকে তার শাশুড়ি, স্ত্রী ও শ্যালিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে আলমারি থেকে নগদ ১ লাখ টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

ঘটনার পরপরই নেছারাবাদ থানা পুলিশকে খবর দেওয়া হয়। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। কিন্তু একই রাতে পরপর তিনটি বাড়িতে ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে

চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানান।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঘটনার ব্যাপারে ব্যাপক তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:২৩:২৯   ১০৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
● চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক
● খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
● কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী
● পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় নতুন কমিটির পরিচিতি সভা



আর্কাইভ