ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬
শিরোনাম
প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার নেই, স্থানীয়দের বিক্ষোভ উপকূলে আতঙ্ক ‘চাম্বল’; এক গাছের তাণ্ডবে অন্ধকারে ৩ হাজার গ্রাহক, বন্ধ সড়ক আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের নামে মামলা আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন চরফ্যাসনে পরিক্ষার কেন্দ্রে নকলে বাধা দেয়ায় হামলা-ভাঙচুর মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু কাউখালী–নেছারাবাদ সংযোগে আমরাজুড়ি সেতু নির্মাণ স্থান পরিদর্শন বাউফলে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত বাউফলে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার বিয়ের দুই মাস পর মালয়েশিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারালেন সালথার যুবক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বিয়ের দুই মাস পর মালয়েশিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারালেন সালথার যুবক

বিয়ের দুই মাস পর মালয়েশিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারালেন সালথার যুবক


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬


বিয়ের দুই মাস পর মালয়েশিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারালেন সালথার যুবক

ফরিদপুর: অভাবী পরিবারের মুখে হাসি ফোটাতে তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের সালথা উপজেলার যুবক মো. শোয়াইব বিশ্বাস (২৩)।

দীর্ঘদিন প্রবাসে কাজ করার পর চলতি বছরের এপ্রিলে ছুটিতে দেশে ফিরে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের মাত্র দুই মাসের মাথায় জীবিকার তাগিদে আবারও কর্মস্থলে ফিরে যান। সেখানে নির্মম এক কর্মস্থল দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে।

নিহত শোয়াইব বিশ্বাস ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের বাসিন্দা এবং মো. শওকত বিশ্বাসের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সেজো।

শনিবার (১১ জুলাই) সকালে শোয়াইবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভগ্নিপতি মো. তুহিন হাসান। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান শোয়াইব। রাজধানী কুয়ালালামপুরে একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন তিনি। পরে চলতি বছরের এপ্রিলে ছুটিতে দেশে ফিরে আসেন। দেশে অবস্থানকালে প্রায় দুই মাস আগে বিয়ে করেন। ছুটি শেষে গত ১ জুলাই আবার মালয়েশিয়ায় ফিরে যান তিনি।

মালয়েশিয়ার জহুর বারু এলাকায় একটি নির্মাণ প্রতিষ্ঠানের অধীনে বুম ক্রেনের সহায়তায় নির্মাণাধীন ভবনে ফায়ার ফাইটিং পাইপ স্থাপনের কাজ করছিলেন শোয়াইব। শুক্রবার সকালে কাজ করার সময় একটি বুম ক্রেনের চাপায় গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতের ভগ্নিপতি তুহিন হাসান বলেন, শুক্রবার দুপুরে মালয়েশিয়ায় কোম্পানির দায়িত্বপ্রাপ্ত এক বাংলাদেশি আমাকে ফোন করে শোয়াইবের মৃত্যুর খবর জানান। পরে তিনি কিছু ছবি ও ভিডিও পাঠান, যেখানে দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট দেখা যায়। কোম্পানির পক্ষ থেকে মরদেহ দেশে পাঠাতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। আমরা চাই দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক এবং এ
বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী বলেন, নিহত ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানের বৈধ কর্মী হয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কোম্পানি ও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। যদি পরিবার কোনো ধরনের জটিলতায় পড়ে, তাহলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা দূতাবাসের সঙ্গে সমন্বয় করে সহযোগিতা করব।

শোয়াইবের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ। মাত্র দুই মাস আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই তরুণের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না পরিবার ও স্থানীয়রা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৪৭   ৫ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা গ্রেপ্তার নেই, স্থানীয়দের বিক্ষোভ
বিয়ের দুই মাস পর মালয়েশিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারালেন সালথার যুবক
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা
সিংগাইরে এনপিআই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রজেক্ট মেলা ও পুরস্কার বিতরণ
ভূঞাপুরে অতিবৃষ্টিতে পৌরএলাকায় আরসিসি রাস্তার ব্যাপক ক্ষতি,জন দুর্ভোগ চরমে



আর্কাইভ