ঢাকা    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফলে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬


 বাউফলে এক গৃহবধুর  ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখাল: বাউফল পৌরসভার দরবেশ আলী মিয়া সড়কের একটি বাসা থেকে আজ শনিবার সকালে মোছা. ইসরাত জাহান নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ইসরাত জাহান আমেরিকা প্রবাসী মো. মনির হোসেন ঢালীর স্ত্রী। আজ সকাল সাড়ে আটটার ৯৯৯ নম্বরের ফোন পেয়ে পুলিশ গিয়ে মনির হোসেনের দ্বিতল ভবনের একটি কক্ষের দরজা ভেঙে ইসরাত জাহানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও মনির হোসেনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে,মনির হোসেন দীর্ঘ বছর ধরে আমেরিকা থাকেন। চলতি বছরের ১৪ এপ্রিল তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লার হাট এলাকার মো. নাসির উদ্দিনের মেয়ে ইসরাত জাহানকে পারবারিকভাবে বিয়ে করেন। ২৬ জুন তিনি (ইসরাত জাহান) বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বামীর বাসায় আসেন ।

মনির হোসেন বলেন,রাতের খাবার খেয়ে স্ত্রীকে নিয়ে তাঁদের শোয়ার কক্ষে এক সাথে শুয়ে ছিলেন। রাত একটার দিকে ইসরাত জাহান প্রকৃতির ডাকের কথা বলে উঠে যান। পরে আসতে দেরি থেকে তিনি উঠে দেখতে পান পাশের একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিয়েছেন ইসরাত জাহান। ডাকাডাকি করলে তিনি (ইসরাত জাহান) ভেতর থেকে জানান, একা ঘুমাবে।

সকালে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে বৈদ্যুতিক পাখার সঙ্গে ইসরাত জাহানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন,‘লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:১৬   ৫১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাশনে পাটগাছ কাটায় ৬জনকে কুপিয়ে জখম
চরফ্যাসন আদালত চত্বরে অধ্যক্ষের ওপর হামলা
কাউখালীর কঁচা নদীতে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন



আর্কাইভ