ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শনিবার, ১১ জুলাই ২০২৬


 মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু

দিনাজপুর: দীর্ঘ এক মাস ২১ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুরোদমে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে।

এর আগে ভ‚গর্ভ থেকে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট শেষ হয়ে যাওয়ায় গত ১৯ মে সকাল থেকে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট আমদানী করায় এক মাস ২১ দিন বন্ধ থাকার পর আজ শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুরোদমে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আমজাদ হোসেন।

তিনি বলেন, বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) মজুত শেষ হয়ে যাওয়ায় পাথর উত্তোলন কার্যক্রম সাময়িক বন্ধ ছিল। আজ শনিবার সকাল থেকে পাথর উত্তোলন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে ৮৮ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে পৌঁছেছে। যা দিয়ে আড়াই মাস পাথর উত্তোলন কাজ চলবে। ৩০০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্যের চাহিদা দেওয়া আছে। অবশিষ্ট বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট পর্যায়ক্রমে খনিতে এসে পৌঁছাবে।

জানা গেছে, খনি কর্তৃপক্ষ সময়মতো বিস্ফোরক দ্রব্য সরবরাহে ব্যর্থ হওয়ায় খনির ভ‚গর্ভে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট সংকটের কারণে এর আগে ২০২৫ সালে ও ২০২২ সালে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। বিস্ফোরকের অভাবে প্রথমবার ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে ২ মাস এবং ২০১৮ সালে ৭ দিন খনির পাথর উত্তোলন বন্ধ ছিল।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৫ মে দেশের একমাত্র ভ‚গর্ভস্থ পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৩ শিফটে পাথর তোলার কাজ করছে প্রায় ৮০০ শ্রমিক। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে ৬ বছরের পুনঃ চুক্তি করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (মধ্যপাড়া পাথর খনি) কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, খনি থেকে প্রতিদিন গড়ে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর তুলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৩৯   ১০৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বদলির ফল দ্রুত প্রকাশের দাবিতে এমপির দ্বারস্থ এমপিওভুক্ত শিক্ষকরা
● উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, নাতির বিরুদ্ধে হত্যার অভিযোগ
● উলিপুরে সহায়তাবঞ্চিত দুই শতাধিক রবিদাস পরিবারে নেই পূজার আনন্দ
● রংপুরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আরএমপির বিশেষ নিরাপত্তা প্রস্তুতি
● রংপুরে ২৬ মামলার আসামি ‘মেরিল সুমন’ গ্রেপ্তার



আর্কাইভ