ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১২ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার

ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬


ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘটিত বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি মিরাশ উদ্দিন (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, (১১ জুলাই) শনিবার দুপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আইল কাটা নিয়ে মোঃ ইউসুফ আলী (৭৪) এর সঙ্গে প্রতিবেশী মিরাশ উদ্দিন ও তার ছেলে সবুজ মিয়ার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে অভিযুক্তরা ইউসুফ আলীর ওপর হামলা চালিয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন।পরে তার মৃত্যু হয়।পরিবারের দাবি, হামলার কারণেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

ফুলপুর থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই রাত পৌনে একটার দিকে ময়মনসিংহ কোতোয়ালি থানার উজান বারুরা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মিরাশ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ ফিরোজ হোসেন জানান গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মামলার অপর আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৯:৪৮   ১৯ বার পঠিত  |