ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » এক মাসের সম্মানী বন্যার্তদের দিচ্ছেন ফজলুল হক মিলন এমপি

এক মাসের সম্মানী বন্যার্তদের দিচ্ছেন ফজলুল হক মিলন এমপি


আহাম্মদ আলী, কালীগঞ্জ( গাজীপুর )
প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬


 এক মাসের সম্মানী বন্যার্তদের দিচ্ছেন ফজলুল হক মিলন এমপি

গাজীপুর: দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন। তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের সম্মানী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার (১২ জুলাই) গাজীপুর জেলা আইনশৃঙ্খলা মাসিক কমিটির সভায় তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের প্রতি বন্যাদুর্গত মানুষের সহায়তায় যার যার অবস্থান থেকে অন্তত এক দিনের বেতন অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানান।
এমপি ফজলুল হক মিলনের এই আন্তরিক আহ্বানে সভায় উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন এবং মানবিক এই উদ্যোগে অংশগ্রহণের সম্মতি প্রকাশ করেন। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে এমন সম্মিলিত উদ্যোগকে উপস্থিতরা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
সভায় বক্তব্যে এমপি ফজলুল হক মিলন বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।” তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তাঁর এই মানবিক উদ্যোগে দ্রুত সাড়া দেওয়ায় সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান গাজীপুর-৫ আসনের এই সংসদ সদস্য।
উপস্থিত সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এ ঘোষণা বন্যাদুর্গত মানুষের প্রতি সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, যা অন্যদেরও আতœমানবতার সেবায় উদ্বুদ্ধ করবে।
এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূইয়া, গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫১:১১   ১০০ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ
● নবাবগঞ্জে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,হামলায় আহত ৩
● নেশার টাকা না পেয়ে বাবার ঘরে আগুন, ছেলে গ্রেপ্তার
● সিংগাইরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে প্রশ্ন
● ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার আহ্বান খাদ্যমন্ত্রী রিতার



আর্কাইভ