ঢাকা    রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
ভূঞাপুরে বিশ্বজন সংখ্যা দিবস পালিত আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু ইফাতের এক মাসের সম্মানী বন্যার্তদের দিচ্ছেন ফজলুল হক মিলন এমপি লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাতের অভিযোগ পটুয়াখালীতে তিন ঘন্টায় ১৩০ কিলোমিটার বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস অনিয়ম ও দুর্ণীতির আখড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তালতলীতে ডুবে যাওয়া ট্রলার থেকে জেলের লাশ উদ্ধার, এখন নিখোঁজ ১ জন ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু ইফাতের

কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু ইফাতের


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬


 কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু ইফাতের

গাজীপুর: নানাবাড়িতে বেড়াতে এসে খেলতে খেলতেই নিখোঁজ হয় দুই বছর বয়সী শিশু ইফাত দেওয়ান। দীর্ঘ কয়েক ঘণ্টার উদ্বেগ আর খোঁজাখুঁজির পর তার মৃতদেহ পাওয়া যায় টয়লেটের অরক্ষিত সেফটি ট্যাঙ্কে।
গত শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও এলাকায় নানাবাড়ির টয়লেটের অরক্ষিত সেফটি ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইফাত দেওয়ান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাকুল্লা গ্রামের ইব্রাহিম দেওয়ানের ছেলে। কয়েকদিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে সে কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা ইফাতকে হঠাৎ খুঁজে পাচ্ছিলেন না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির টয়লেটের ঢাকনাবিহীন অরক্ষিত সেফটি ট্যাংকের ভেতরে তার মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:৪৮   ৫ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


ভূঞাপুরে বিশ্বজন সংখ্যা দিবস পালিত
কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু ইফাতের
এক মাসের সম্মানী বন্যার্তদের দিচ্ছেন ফজলুল হক মিলন এমপি
সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই: খোন্দকার আবু আশফাক
খাল পুনঃখননে সাশ্রয় ৭৩ লাখ টাকা, সরকারি কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন



আর্কাইভ