ঢাকা    রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
ভূঞাপুরে বিশ্বজন সংখ্যা দিবস পালিত আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু ইফাতের এক মাসের সম্মানী বন্যার্তদের দিচ্ছেন ফজলুল হক মিলন এমপি লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাতের অভিযোগ পটুয়াখালীতে তিন ঘন্টায় ১৩০ কিলোমিটার বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন চাটমোহরে চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস অনিয়ম ও দুর্ণীতির আখড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তালতলীতে ডুবে যাওয়া ট্রলার থেকে জেলের লাশ উদ্ধার, এখন নিখোঁজ ১ জন ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার

আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: রবিবার, ১২ জুলাই ২০২৬


আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার
বরিশাল: আগৈলঝাড়া থানায় হামলা, ভাংচুর কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকিরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার গ্রেপ্তার করেছে।
একই সাথে ঢাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এজাহার ভুক্ত আরো ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং পার্শ্ববর্তী উজিরপুর থানা পুলিশ আরো একজন আসামিকে গ্রেফতার করেছে এ নিয়ে শনিবার ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ।

ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলো মামলার প্রধান আসামী ইদ্রিস ফকির, ৩০ নম্বর আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর আসামি ইয়াসমিন আক্তার এবং প্রধান আসামী ইদ্রিস ফকিরের স্ত্রী তদন্তে প্রাপ্ত আসামি হাসিনা বেগম (৪৫) কে গ্রেফতার করেছে। তাদের সবার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই চারজনকে গ্রেপ্তার করে। পরে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক এসআই মাসুদুর রহমান নেতৃত্বে একটি পুলিশের দল গ্রেফতার কৃতদের ঢাকা ডিবির হেফাজত থেকে গ্রহণ করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসে।

এ মামলার আরো একজন আসামি পার্শ্ববর্তী উজিরপুর থানার পুলিশ গ্রেপ্তার করেন। গতকাল রবিবার (১২ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে বরিশাল আদালতে হাজির করা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন জানান, ডিবি পুলিশের সহযোগিতায় মামলার এজাহারভুক্ত প্রধান আসামী ইদ্রিস ফকিরসহ চারজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানায় আনা হয়েছে। প্রধান আসামিসহ সকল আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে নুরুল ইসলাম নামের আরো একজন আসামিকে আজ সকালে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আরও বলেন, মামলায় এজাহারভুক্ত ও তদন্তে শনাক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:২৯   ৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


আগৈলঝাড়া থানায় হামলা মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির ঢাকায় ডিবির হাতে গ্রেফতার
লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাতের অভিযোগ
পটুয়াখালীতে তিন ঘন্টায় ১৩০ কিলোমিটার বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন
অনিয়ম ও দুর্ণীতির আখড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস
তালতলীতে ডুবে যাওয়া ট্রলার থেকে জেলের লাশ উদ্ধার, এখন নিখোঁজ ১ জন



আর্কাইভ