ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে পানিবন্দী ২ শতাধিক পরিবারের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ

দোহারে পানিবন্দী ২ শতাধিক পরিবারের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬


 দোহারে পানিবন্দী ২ শতাধিক পরিবারের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ

ঢাকা:দোহারে গত ৪দিনের টানা ভারী বর্ষনে নারিশা, নয়াবাড়ি, রাইপাড়া ও পৌরসভার পানিবন্দী দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাঈদুল ইসলাম।
সোমবার(১৩ জুলাই) সকাল থেকে দিন ব্যাপী উপজেলার নারিশা,নয়াবাড়ি, রাইপাড়া ও পৌর সভার দুই শতাধিক পানিবন্দীদের মাঝে শুঁকনো খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, রাইপাড়া ইউনিয়ন পরিষদ প্রশাসক আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,মোঃ কুতুবউদ্দিন, আব্দুস ছালাম,পৌরসভার প্রধান প্রকৌশলী মামুনুর রশীদ, উপ সহকারী প্রকৌশলী, মোঃ আব্দুস সালাম, নারিশা ইউপি প্রশাসক ও জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো.রাকিবুল হাসান প্রমুখ।
এছাড়াও সর্প দংশনে মৃত রাইপাড়া ইউনিয়ন পরিষদে ৮ নং ওয়ার্ডের রাজমিস্ত্রী ও পুকুরে ডুবে ৫ বছরের শিশু আদনান মারা যাওয়ার ঘটনায় পৃথকভাবে দুই পরিবারকে ২৫০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়।
ইউএনও মো. মাঈদুল ইসলাম বলেন, ভারী বর্ষনে উপজেলার নারিশা, নয়াবাড়ি,রাইপাড়া ও পৌরসভাসহ উপজেলার অন্তত ১০টি গ্রাম জলাবদ্ধতার কবলে পড়েছে।

এসব এলাকার অসহায় দুই শতাধিক মানুষকে জরুরী ত্রাণ সামগ্রী হিসেবে শুঁকনো খাবার,চাউল,ডাল ও অন্যান্য প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে মোট ৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলায় সার্বক্ষণিক মনিটরিং টিম রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই দোহার উপজেলার কোনো ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষ যেন অনাহারে না থাকে। এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক ব্যক্তিদের মাঠে থাকতে বলা হয়েছে।
এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৪১   ৮৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার



আর্কাইভ