ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বৃষ্টিতে ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বৃষ্টিতে ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬


 বৃষ্টিতে ছাতা মাথায় পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

পটুয়াখালী: গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসায় অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে অতিবৃষ্টির কারণে ছাতা মাথায় পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের জরাজীর্ণ ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ছে। এতে কয়েকজন ছাত্রী এক হাতে ছাতা ধরে অন্য হাতে কলম দিয়ে উত্তরপত্র লিখছেন। প্রতিকূল পরিবেশের মধ্যেও পরীক্ষা চালিয়ে যেতে বাধ্য হন তারা।

জানা গেছে, রোববার,১২ জুলাই অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসার পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এখন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

বর্ষা মৌসুমে ছাদ থেকে পানি পড়ায় শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া নির্মাণাধীন নতুন ভবনের কাজ এখনও শেষ না হওয়ায় সেটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজির আহমেদ বলেন, যে কক্ষটিতে পরীক্ষা নেওয়া হয়েছে সেটি আমাদের গুরুত্বপূর্ণ একটি শ্রেণিকক্ষ। ভারী বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে, এতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। তবে আমাদের নতুন ভবনের কাজ প্রায় শেষ। আশা করছি, এক মাসের মধ্যেই নতুন ভবনে কার্যক্রম শুরু করতে পারব। তখন এ সমস্যার সমাধান হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:১৭   ১৮১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
● কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায়
● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা



আর্কাইভ