ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কালীগঞ্জে ৩-১ গোলে জিতে তুমলিয়া প্রিমিয়ার লিগের শিরোপা বাগদী একাদশের • পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, তোপের মুখে কিয়ারা আদভানি

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, তোপের মুখে কিয়ারা আদভানি


অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬


ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, তোপের মুখে কিয়ারা আদভানি

অনেক দিন অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন কিয়ারা আদভানি। মাতৃত্বের বিরতি ভেঙে অবশেষে অভিনয়ে ফিরেছেন। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে এই বলিউড তারকার বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’।

শুরু থেকে এই সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ছিলেন কিয়ারা। কিন্তু বিশাল বাজেট আর বড় ব্যানারের এই সিনেমা মুক্তির আগেই যে তুমুল সমালোচনার মধ্যে পড়বেন, তা হয়তো কল্পনাও করেননি। অথচ প্রতিনিয়ত কিয়ারাকে শুনতে হচ্ছে নেটিজেনদের কটু কথা।

আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘টক্সিক’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকে তৈরি হচ্ছে নানা বিতর্ক। এরই মধ্যে সিনেমাটিকে ‘নারীবিদ্বেষী’ তকমা দিয়েছেন নেটিজেনরা। সে বিতর্ক শেষ হতে না হতেই প্রকাশ পেয়েছে ‘টক্সিক’র প্রথম গান ‘তবাহি’। সেখানেই অভিনেত্রী কিয়ারা আদভানির সঙ্গে ইয়াশের রসায়ন নজর কেড়েছে অনেকের।

তবে গান পছন্দ করলেও ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য সহজভাবে গ্রহণ করতে পারছেন না অনেকে। কিন্তু এই দুই তারকার এতটা অন্তরঙ্গ হওয়াকে অশ্লীল বলতেও দ্বিধা করনেনি; যার পরিপ্রেক্ষিতে কটাক্ষের তীর ছুড়তেও এক মুহূর্ত সময় নেননি। নেটিজেনদের সিংহভাগ কিয়ারার সমালোচনায় উঠে পড়ে লেগেছেন। তাই বাধ্য হয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

এক সাক্ষৎকারে কিয়ারা জানিয়েছেন, তিনি ‘মুঘল-এ-আজম’ সিনেমায় দিলীপ কুমার ও মধুবালার রসায়ন দেখার পর থেকেই মুগ্ধ হন। এরপর থেকে ইচ্ছা জাগ্রত হয় এ ধরনের দৃশ্যে অভিনয় করার।

কিয়ারার কথায়, ‘বলিউডের বহু সিনেমায় প্রেমের রসায়ন দেখেছি। কিন্তু পর্দায় এ ধরনের শরীরী দৃশ্য খুব বেশি দেখা যায় না। আমি এমন দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছি। প্রেমকে এখানে দেখানো হয়েছে এমন এক অনুভূতি হিসাবে, যা একসঙ্গে গভীর, আবেগপ্রবণ এবং সর্বগ্রাসী।’

তবে কিয়ারা যা-ই বলুন, সমালোচকদের মতে, অ্যাকশনধর্মী সিনেমা প্রথম ঝলক হিসেবে এত ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য অপ্রয়োজনীয়। কারও মতে, এটি অ্যাকশন সিনেমা প্রচারের বদলে ‘ইরোটিকা’র আবহ তৈরি করেছে।

সমালোচকদের কাছ থেকে এমন মন্তব্য আসতে পারে, তার কিছু আভাস টিজার ও গান মুক্তির আগেই পেয়েছিলেন কিয়ারা। যে কারণে নির্মাতাকে ‘টক্সিক’র বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলারও অনুরোধ জানিয়েছিলেন। মূলত অভিনেতা ইয়াশ ও পরিচালকের কাছে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

অভিনেত্রী দাবি করেছিলেন, শুটিংয়ের আগে তাঁকে আশ্বস্ত করা হয়েছিল কোনো দৃশ্যে তিনি অস্বস্তিবোধ করবেন না। স্বচ্ছন্দ রাখার প্রতিশ্রুতিতেই রোমান্টিক দৃশ্যের অভিনয়ে সম্মতি দিয়েছিলেন। কিন্তু ফুটেজ দেখার পর, তিনি রীতিমতো অবাক হয়েছেন, নির্মাতা প্রতিশ্রুতি না রাখায়। এখন তারই মাশুল দিতে হচ্ছে নন্দিত এই বলিউড তারকাকে।

বাংলাদেশ সময়: ১৮:২৯:১২   ১৩৪ বার পঠিত  |







বিনোদন থেকে আরও...


● সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা
● বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয়
● শাড়িতে হাত মুছেই ভাইরাল কাজল, ভক্তরা বলছেন ঘরের মেয়ে
● সাইবার হয়রানিতে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘ঝামেলা নিয়েই চলে যেতে হবে’
● সান্তোরিনিতে নীল গাউনে সারিকা, নতুন লুকে মুগ্ধ ভক্তরা



আর্কাইভ