ঢাকা    মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে অবহেলিত মুচী সম্প্রদায়ের পাশে দাড়ালো প্রশাসন

ফুলপুরে অবহেলিত মুচী সম্প্রদায়ের পাশে দাড়ালো প্রশাসন


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


 ফুলপুরে অবহেলিত মুচী সম্প্রদায়ের পাশে দাড়ালো প্রশাসন

ময়মনসিংহ: বছরের পর বছর সমাজের প্রান্তে পড়ে থাকা, অবহেলা আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করা ফুলপুরের ঋষি (মুচী) সম্প্রদায়ের মানুষগুলোর আর্তনাদ অবশেষে পৌঁছাল প্রশাসনের দরজায়।

একটি মানবিক সংবাদই যেন বদলে দিল তাদের জীবনের দৃশ্যপট।দীর্ঘদিনের বঞ্চনার পর প্রশাসনের সহায়তায় তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি,

সোমবার (১৩ জুলাই) দুপুরে ফুলপুর পৌরসভা কার্যালয়ে পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ জন মুচির হাতে প্রধান অতিথি হিসেবে তাদের হাতে নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম শফিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,কয়েক মাস আগে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় বসবাসরত ঋষি (মুচী) সম্প্রদায়ের প্রায় ২০টি পরিবারের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মিজান আকন্দের চ্যানেল এস অনলাইন ও দৈনিক কালবেলা প্রতিনিধি গোলাম মোস্তফা ফুলতারা এক্সপ্রেস-এ মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়।

সংবাদে উঠে আসে তাদের চরম দারিদ্র্য,অনিশ্চিত জীবন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ন্যূনতম মানবিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার করুণ বাস্তবতা।

প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। সময় গড়িয়ে গেলেও সেই অসহায় মানুষগুলোর কথা ভুলে যায়নি উপজেলা প্রশাসন।অবশেষে তাদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রশাসন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।কেউ বলেন, আমাদের কথা কেউ শুনবে,কোনো দিন ভাবিনি। আজ মনে হচ্ছে,আমরা একেবারে অবহেলিত নই। তাদের চোখের আনন্দাশ্রুই যেন বলে দিচ্ছিল,সামান্য সহায়তাও কখনো কখনো একটি পরিবারের কাছে নতুন জীবনের আশার আলো হয়ে ওঠে।

স্থানীয় সচেতন মহলের মতে,গণমাধ্যম সমাজের দর্পণ। প্রান্তিক মানুষের দুর্দশা তুলে ধরার মাধ্যমেই অনেক সময় প্রশাসন ও সমাজের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়।ফুলপুরের এই ঘটনাও তারই একটি উজ্জ্বল উদাহরণ।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৭:০৭:০১   ৮৯ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের
ফুলপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
তারাকান্দায় গ্রামাউসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ



আর্কাইভ